অসার শরীর ক্লান্ত মন
শোনে না কেউ শোনে না
বোঝে না কেউ বোঝে না।
সূর্য যখন শরীরটা ছোয়
মানে না বাঁধ মানে না
গোলিতো লাভা ধোঁয়া জানে না।
তোমার সাথে আমার জীবন
ট্র্যাজেডির মাঝে ক্লাইম্যাক্সে মন
তোমার সাথে আমার জীবন
ট্র্যাজেডির মাঝে ক্লাইম্যাক্সে মন
শত শত শত্রুর লাশে বানিয়েছি সেতু
দেশের মাটির সাথে ধূমকেতু
দ্রোহিদের দমন তাই ধূমকেতু
বিপদের দিক হয় ধূমকেতু
হয়তো সবটাই বেঠিক ধূমকেতু।
ওপারে দাড়ি কেউ ভাবছে
অশান্ত প্রতীক শোক সারছে
জীবনটা শুধু বয়সের ভার
মস্তিস্ক এমন যে স্মৃতিতে সবার।
বসে আছি তাই কি বসে আছি
অভিজ্ঞতার জার্নিটা সইতেই বাঁচি।
অসার শরীর ক্লান্ত মন
শোনে না কেউ শোনে না
বোঝে না কেউ বোঝে না।
সূর্য যখন শরীরটা ছোয়
মানে না বাঁধ মানে না
গোলিতো লাভা ধোঁয়া জানে না।
তোমার সাথে আমার জীবন
ট্র্যাজেডির মাঝে ক্লাইম্যাক্সে মন
তোমার সাথে আমার জীবন
ট্র্যাজেডির মাঝে ক্লাইম্যাক্সে মন
শত শত শত্রুর লাশে বানিয়েছি সেতু
দেশের মাটির সাথে ধূমকেতু
দ্রোহিদের দমন তাই ধূমকেতু
বিপদের দিক হয় ধূমকেতু
হয়তো সবটাই বেঠিক ধূমকেতু।