ছোট্ট হাতে বই ছিল, সপ্নে ভরা চোখ,
হাসিতে ভরা ছিল প্রভাতে আলো লোক।
স্কুলে পথে রং তুলত তারা,
আজ সে পথেই থেমে গেছে সারা।
তারা এখন তারার মতো, আকাশে উরে যায়,
ভুলে না তারা ভালোবাসা, মাটির এই ঠাঁই ।
আমরা কাদি নিরব রাতে, তারা হাসে দূরে,
শিশুদের সেই স্মৃতি যেন, হৃদয়ে চির ভরে।
বর্ণমালা শেখা হলো না আর,
ছোট্ট কণ্ঠে গাওয়া হলো না গানের বার।
মায়ের কোলে ফিরে না তারা,
রয়ে গেল শুধু ব্যথা আর সারা।
তারা এখন তারার মতো, আকাশে উরে যায়,
ভুলে না তারা ভালোবাসা, মাটির এই ঠাঁই।
আমরা কাদি নিরব রাতে, তারা হাসে দূরে,
শিশুদের সেই স্মৃতি যেন, হৃদয়ে চির ভরে।
তোমাদের নাম আমরা রাখবো বুকে,
ভালোবাসা দিয়ে সাজাবো সুখে।
তোমরা আছো, থাকবে আলোয়,
শিশু হৃদয়ে সে ভালোয়