আমি অকারণ কেনো তোমার কথা ভাবি
মনের সংগোপনে কি ছিলো গোপন দাবি
মেঘের যত আবদার ছিলো আমার কাছে
দেবী তোমায় ভালোবেসে চাঁদের চুম্বন রেখেছি মেঘের কাছে
তোমার সঙ্গে নদীর আলাপ
একলা চাঁদনী রাতে
তোমার ঠোঁটে ঠোঁট রেখেছি রক্ত স্নাত মাঠে
দেবী তোমায় ভালোবেসে হারিয়েছি চাঁদনী রাতে
তোমার কথা ভেবে জেগে উঠেচি মধ্য রাতে
দেবী তোমার চোখের নেশায় হারিয়েছি পথ
তুমি কেনো পথ হারালে চোখের নেশায়
মনের পথে পথ হারালে।