শ্রাবন কেনো একলা রাতে তোমার কথা বলে
নির্জন সেই অন্ধকারে চাঁদনী রাতে তোমার চোখের জলে।
বৃষ্টির চুম্বন লেগে থাকে তোমার ঠোঁটের কোনে
আমিও ঠিক আগের মতো নিঃসঙ্গ এই জীবনে।
কাঁসাই নদী একলা দুপুর তোমার আঙ্গুল ছোঁয়া
তুমি যেনো নেশার আগে চাঁদের চোখে মুক্ত আলো ছায়া।
দেবী তোমায় ভালোবেসে কেঁদেছি নিঃসঙ্গ নির্জনে
এই অরণ্যে নিভৃতে নিহত জোৎস্নার সংগোপনে।।