আহা!!! সকাল সকাল রৌদ্রজ্জ্বল নরম নরম মৌনতা ভেঙে কর্কশময় সতর্ক আগ্ৰাশন জানান দিয়ে কর্ম শুরুর ঘন্টা, একটানা বেজে চলে শহরের আনাচে কানাচে, গ্ৰাম, মহল্লায় আর সকল দূরবর্তী জনপদে ...
হেঁটে চলে, হেঁটে চলে প্রসারিত হাস্যোজ্জ্বল মুখশ্রী আর এলোপাথাড়ি মন নিয়ে একেকজন .... প্রতিনিয়ত যাওয়া আসার সেই একই পথে ... মনের গহীনে লুকিয়ে রাখা হু হু আর চিন চিন ব্যাথার নিঃশব্দ ভাঙচুর ছড়িয়ে পথে পথে .... সবার নিয়ন্ত্রিত চলাফেরা .... সময়ের পাশাপাশি দৃপ্ত পায়ে চলার লক্ষ্য কর্মস্থলে ....
জীবনের দূরদর্শিতায় ব্যার্থ এদের উপলব্ধির মধ্যে জীবনে সাহসী হতে হয় এই বোধ কখনও আসেনি ... অসতর্ক হেঁয়ালি নির্লিপ্ততার আশ্বাদনে এরা দিকনির্দেশহীন একেকজন ... ক্রমে ক্রমে নিঃশব্দে ক্ষয়ে যাওয়া আত্মবিশ্বাসের দেয়াল সীমাহীন সম্ভাবনার স্মৃতি জড়িয়ে জরাজীর্ণ জুবুথবু নিস্প্রভ ছায়ার হুহুময় উপভোগ্য হয়ে উঠে আপনজনদের আঙ্গিনায় ... হায় সুঠাম স্বপ্নবাজের দল!!! অপরিণামদর্শী এই খেয়ালীপনায় আপনজনদের "উপভোগ্য" হয়ে উঠার এই গল্পের সুতীক্ষ্ম গাঁথুনির পরতে পরতে বৃত্তময় তোমার জীবন ...