আমি আত্বপ্রসাদে খোঁজি জীবনের স্বাধ
গ্রহিনের আমন্ত্রণে গ্রহে করি গগনচারীর আবাদ।
চাষাবাদ হতে চাই তোমার বর্গনায়।প্রনয়ের আবাদে।
তোমার সজ্জায় সজ্জিত আমি।প্রাচীন হৃদয়ের সভ্যতাতে
ক্লান্ত রৌদ্রের প্রসন্নতাতে ।তুমি শুধু পরশ দিও নাকে জমা ঘামের হাতে।
তবেই প্রত্যয় আলোর সরলরেখায় প্রসারিত হবে মন।
তুমি এ কেমন নিকোটিন।যার উপর লেখা নাই
অধিক আসক্তিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তোমার প্রবঞ্চনার বিসাক্তিত ছোঁয়ায়।এতটাই নিস্ক্রিয় হয়েছি যে অবিশ্বাস্যকর
তোমার সজ্জায় সজ্জিত আমি।প্রাচীন হৃদয়ের সভ্যতাতে
ক্লান্ত রৌদ্রের প্রসন্নতাতে ।তুমি শুধু পরশ দিও নাকে জমা ঘামের হাতে।
তবেই প্রত্যয় আলোর সরলরেখায় প্রসারিত হবে মন।
লোনা স্রোতে ভেসে থাকা প্রতিকের মতই ।ভেসে আছি বেঁচে থাকার নিঃশ্বাসের বিশ্বাস।
তুমি হিনা আলো বিনা ব্যাথার নলে।চিবুক ভিজিয়ে তৃস্না পোহায়।
জীবন বেদনার রঙে আকাঁ।ভালো আছি বলি মুখে তাই যায়না দেখা
লঙ্ঘন করে অভুতপূর্ব অন্ধকার সীমানায় বহুদূর