অফিসের ঐ চার দেওয়াল, আর ভালো যে লাগে না,
জানলা দিয়ে আকাশ দেখি, মনটা তবু জাগে না।
একঘেয়ে এই জীবনটাতে, চাই যে একটু ছুটি,
কোথায় যাব? কোথায় যাব? শুধাই যে বারেবার,
উত্তর এল একটাই – "দিঘা চল্, এইবারে..
ট্রেন বা বাস-এর টিকেট হোক, হোক না সে দূর পথ,
"আরে, বন্ধু, যাবে কি কেউ? ধরবে কি আমার হাত?"
হাজার কাজের ভিড়েও, সময় দেব আজ,
দিঘার নোনা জলে ধোব, যত আছে কাজ।
দিঘা চল্, দিঘা চল্, সমুদ্রের ঐ পারে,
ঢেউ-এর গর্জন শুনি, ঝাউবনের ঐ ধারে।
শঙ্খ কুড়াই, বালি মাখি, ভুলে যাই সব