জগৎ জুড়ে জনম ভরে যা কিছু পাইলাম,
সব কিছুরই বিনিময়ে দিতে হইলো দাম।
দুঃখ-কষ্ট সবই আমার কাজের পরিণাম,
সহায়-সম্পদ গড়তে কত মূল্য চুকাইলাম!
যা চাইলাম আর না চেয়ে পাইলাম,
দামে কিনিলাম রে সবই, দামে কিনিলাম।
যা চাইলাম আর না চেয়ে পাইলাম,
দামে কিনিলাম রে সবই, দামে কিনিলাম।
খালি হাতে আসা ভবে, খালি হাতে যাওয়া,
মাঝখানে যা ছিল সবই দামে কিনে পাওয়া।
সুখের আশায় দিতে হইছে আরাম বিসর্জন,
ভালোবাসার বিনিময়ে বন্দি হইছে মন।
যা চাইলাম আর না চেয়ে পাইলাম,
দামে কিনিলাম রে সবই, দামে কিনিলাম।
যা চাইলাম আর না চেয়ে পাইলাম,
দামে কিনিলাম রে সবই, দামে কিনিলাম।
এই জীবনের হাটে এসে
কড়ায়গণ্ডায় হিসাব কষে
খোশ্ নবীশ কয় অবশেষে
ভবের এই বাজারে চলে শুধুই লেনা-দেনা,
বিনা মূল্যে এই ভুবনে সুখও মিলে না রে, আমার দুঃখও মিলে না।
যা চাইলাম আর না চেয়ে পাইলাম,
দামে কিনিলাম রে সবই, দামে কিনিলাম।
যা চাইলাম আর না চেয়ে পাইলাম,
দামে কিনিলাম রে সবই, দামে কিনিলাম।