লিখতে বসি পুজো নিয়ে
বাতাস ভরা গন্ধ দিয়ে,
জানান দেয় মায়ের আসা
ছড়িয়ে দেয় ভালোবাসা।
মাঠ ভরেছে কাশফুলে
শিশির মেখে ঘাসফুলে,
হুল্লোরে সব করবে জয়
দুর্গা মায়ের নাম করে।
শারদ প্রাতের কণ্ঠস্বর
রেডিও জুড়ে শব্দ হয়,
মহালয়ার জোয়ার যেনো
বাঙালি হৃদয় স্তব্ধ হয়।
বাগান ভরা শিউলি ফুল
পড়ার টেবিলে আনন্দমেলা,
ফিরে যাওয়া ছেলেবেলা
স্মৃতির ভিড়ে হারিয়ে যাওয়া।
চারদিনের এই আয়োজন
ভেসে থাকে ঢাকের আওয়াজ,
বিহ্বল মন ভাসান শেষে
মায়ের আশীষ মাথায় রেখে।।