কথা ছিল দেখা হবে ওই দেশে,
যেখানে খেলা করে গাংচিল-
দিগন্তরেখা ও যত্নে মোহনায় মেশে।
চলে যাই গান গাই ডাকে আত্রেয়ী,
বালুচরে কত লিখি, কত মিল-
সাথে পাই, দল বাধে ,যারা পরিযায়ী।
খসে তারা মাঝরাতে নদী কোলাহলে,
চাঁদ ডাকে , কথা বলে ,আলোছায়-
নিদারুন ছাপ ফেলে পূর্ণিমা জলে।
কত ভাব,ভেবে যাই , সব ই আড়ি,
নেমে আসে,দেবদূত,অতিকায়-
নাই মেলে অবয়ব,ভাবি কথা যার-ই।
কথা ছিল, কথা হবে ,ওই দেশে,
ফিরে যাই, নীলিমায়,কত দূর-
সাথে নিয়ে, সাত সুর,সব শেষে।