বৃষ্টির লিরিকে লিখছি তোমাকে কে তুমি হরিজন নাভিমূলে রেখে গেছ তৃষ্ণার কোলাহল।এই জ্বর-জ্বর রাত টলছে ,পিদিমের সলতে উড়ে গেলে আঁধারের চারুবৃত্ত শ্রাবণে প্লাবনে কেতকী, কেয়া বনে দুলে উঠা আমলকী ছাদ।বহুদূরে ঘুমিয়ে তিথী; বহুদূরে প্রিয়তমের অপ্রিয় আখ্যান । তোমাকে লিখছি চিঠি পাতার অক্ষর, ভ্যানগঘ নীলে
গম ক্ষেতের পাশে হুদহুদ ডেকে ওঠা টুপ করে ঝরা বকফুলে।লিখছি ইচ্ছার দূত সূর্যমুখী খামে স্নান শেষে ভেজা চুলে ময়ূর গন্ধি কোরিওগ্রাফি তোমাকে লিখছি চিঠি আমাজন পোড়া ছাইয়ে