দেহ দিয়ে, অন্তর দিয়ে
বানিয়েছ তৃুমি...
সাত সাগরের জলের পাশে
রাখলে মরুভুমি...
তন্রে মন্ত্রে দেহের যন্ত্রে
জন্মান্তরের পাপ...
নারী ও নই.. পুরুষও
এ কোন অভিশাপ...
শাড়ী পরে সাজি পরী
নারী আমি নই..
মনের আলোয় ভাব পুরুষের
অন্তর জ্বালা সই..
আবার..
পুরুষ সাজি, মন নয় রাজি,
মনে নারীর ভাব...
নারী নই পুরুষ নই
এ কোন অভিশাপ...
সব পাখিরা জোড়ায় জোড়ায়..
আঁধার রাতের নীড়ে..
আমার জোড়া খুজি আমি..
সব মানুষের ভিড়ে...
সবাই জন্ম দিতে পারে..
আঁকে আপন ছাপ..
পিতা নই, মাতাও নই...
পাপের পরিতাপ..
নারীও নই পুরুষ নই..
এ কোন অভিশাপ...