🌷
🌼🍂 নির্ঘুম সুরকাব্য
🌷
যা লিখি আজ অভিমানে।
পথে হঠাৎ দেরী ট্রেনে।
অবশ কথা স্মৃতি ঘ্রানে।
বুকে শুনি মায়াগানে।
রঙটা আমি জগত কালো।
অম্বেষণ তুমি আলো!
ফিরি একা নিজের কাছে।
অর্থহীন নিঃস্ব কালো।
অবশ মনে অর্থহীন নির্বাসন।
নির্ঘুম অভিমান অদ্ভুত বন।
শূন্য প্রতিচ্ছবি ক্লান্ত পাতা!
অন্বেষণ তুমি আমি খাতা।
রাতের ট্রেনে ছুটতে গিয়ে!
অচেনা হঠাৎ স্টেশনে।
ভাবছি একা জেগে মনে।
গাইছি আমি অন্বেষণে।
রঙটা তুমি দূরে অজানা।
সমাপ্তির হৃদয় ক্ষত।
বৃষ্টি শেষে সূর্য হাসায়!
কল্পনার রংধনু যত।
শব্দ বোকা বাইরে তুমি!
ক্লান্তি অভিমানে নিঃশব্দ।
আমার সুরে খুজিঁ তোমায়!
বিস্ময় এপিটাফের মহাকাব্য।